Thursday, June 25, 2026

রক্তাক্ত পাকিস্তান! বালোচিস্তানের তুরবত শহরে বিস্ফোরণ, নিহত আধাসেনা-সহ ৬

Date:

Share post:

নতুন বছর শুরু হতে না হতেই বিদ্রোহ আর সংঘর্ষে রক্তাক্ত পাক ভূমি (Pakistan Blast)। শনিবার বালোচিস্তান প্রদেশের তুরবত শহরে একটি আইইডি বিস্ফোরণে আধাসেনা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বালোচ লিবারেশন আর্মি (BLA) এই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে।

করাচি থেকে তুরবত শহরে আধাসেনা নিয়ে একটি বাস আসার সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাস, পাশের গাড়িতেও আগুন ধরে যায়। আধাসেনা-সহ ৬ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত তিরিশের উপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা, বিশাল পুলিশবাহিনী ও দমকল। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার দায় স্বীকার করে বিএলএ-র তরফে জানানো হয় যে পুলিশের কনভয় টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...