Friday, June 26, 2026

পোরবন্দরে কোস্ট গার্ডের কপ্টার দুর্ঘটনা! মৃত ৩

Date:

Share post:

রবিবাসরীয় দুপুরে মহড়া চলাকালীন গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার (Indian Coast Guard Chopper Crash)! প্রাথমিকভাবে দুজনের পাইলট-সহ ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জাডেজা এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় নিয়মমাফিক মহড়া চলাকালীন দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। তার পরই আগুন ধরে যায়। রিপোর্ট বলছে, যে চপারটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব। এটি ২০০২ সাল থেকে পরিষেবায় রয়েছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রের জন্যই এটি তৈরি করা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...