Friday, June 26, 2026

OYO-তে রুম পাবেন না ‘অবিবাহিত’রা! বুকিং করতে চাই সম্পর্কের ‘প্রমাণপত্র’

Date:

Share post:

নতুন বছরে প্রেমিক- প্রেমিকাদের জন্য OYO-র দরজা বন্ধ! হোটেলে চেক-ইনের নয়া নিয়ম চালু কর্তৃপক্ষের। এবার থেকে রুম বুক করতে হলে দাখিল করতে হবে সম্পর্কের প্রমাণপত্র। সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাট (Mirat, UP)থেকে এই মর্মে একটি নির্দেশিকা চালু হয়েছে ।ওয়ো-র (OYO)নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনের মাধ্যমে বুকিং-এর সময় অপশন আসবে যুগলের সম্পর্কের প্রমাণ জমা করার। মিরাটে এই নিয়ম চালু হলেও সারা দেশে কার্যকরী হতে দিন কয়েক সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে।

ভারতে অবিবাহিতদের একসঙ্গে এক রুমে না থাকতে দেওয়ার কোনও নিয়ম বা অফিসিয়াল নির্দেশ নেই। কিন্তু ঝামেলা এবং আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ হোটেল প্রেমিক- প্রেমিকাদের এক রুমে থাকতে দেয় না। একমাত্র বিবাহিতরাই থাকতে পারেন। সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল OYO। এমনকি ২০১৩ সালের মে মাসে ওয়ো রুমস-এর প্রতিষ্ঠা হওয়ার কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে অন্যতম কারণই হল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনার কথা জানা গেছে যেখানে ‘ওয়ো’ রুম মানেই সাধারণ মানুষের মনে অন্যরকমের ধারণা তৈরি হয়েছে। সেই কারণেই কি নিয়মে বদল? OYO-র তরফ থেকে বলা হয়েছে যে নাগরিক সমাজ থেকে হোটেলের এই নিয়ম নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে। অনেকেই মনে করছেন যে এই ধরণের ‘সুযোগ’ থাকলে সেক্ষেত্রে সমাজে এর বিরূপ প্রভাব পড়তে পারে। সংস্থার উত্তরাঞ্চলের প্রধান পবস শর্মা জানিয়েছেন যে নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তার ব্যাপারে ওয়ো প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি তাঁরা সামাজিক দায়িত্ব সম্পর্কেও অবগত। একাধিক আবেদনে সংস্থার কাছে অবিবাহিতদের রুম দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। তাই সব দিক ভেবেই নয়া সিদ্ধান্ত নিয়েছে ওয়ো (OYO)।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...