Sunday, February 22, 2026

জেলে বসেই জঙ্গি তৈরির ট্রেনিং! এবার তারিকুলকে হেফাজতে নিয়ে জেরা বেঙ্গল STF-এর

Date:

Share post:

খাগড়াগড় কাণ্ডে গ্রেফতার হয়েছিল তারিকুল ইসলাম। ২০১৫ সাল থেকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এই জঙ্গি। কিন্তু জেলে বসে কীভাবে নিজের কার্যসিদ্ধি করছিল তারিকুল তার হদিশ পেতেই এবার তাকে হেফাজতে নিয়ে জেরার কাজ শুরু করছে। সোমবার ৭ দিনের জন্য তারিকুলকে এসটিএফ (Bengal STF) হেফাজতের অনুমতি দেয় বহরমপুর আদালত। অন্যদিকে অসম এসটিএফ-ও (Assam STF) এবার তারিকুলকে জেরার জন্য প্রস্তুতি শুরু করেছে।

সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতিতে আনসারুল্লা বাংলা টিমের (ABT) একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কীভাবে ভারতে বসে নাশকতার সঙ্গে যুক্ত হল এই সদস্যরা, তার খোঁজ শুরু করতেই বেঙ্গল এসটিএফের নজরে আসে ২০১৪ সালে গ্রেফতার হওয়া তারিকুল ইসলাম। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি আব্বাস আলি এর আগে পকসো (POCSO) মামলায় জেলবন্দী থাকার সময় তারিকুলের সঙ্গে তার যোগাযোগ হয়। এই সূত্র পাওয়ার পরে তারিকুলকে হেফাজতে নিয়ে জেরার পরিকল্পনা বেঙ্গল এসটিএফের (Bengal STF)।

বহরমপুর সংশোধনাগারে তারিকুলকে জিজ্ঞাসাবাদের পরই তাকে হেফাজতে নেওয়ার পরিকল্পনা করা হয়। সেই মতো সোমবার বহরমপুর আদালতে আবেদন করলে বিচারক ১৩ জানুয়ারি পর্যন্ত তারিকুলের এসটিএফ হেফাজত মঞ্জুর করেছে। অন্যদিকে সোমবারই বহরমপুর আদালতে তারিকুলকে নিজেদের হেফাজতে চায় অসম এসটিএফ। ১৩ জানুয়ারি তারিকুলকে ফের আদালতে পেশ করতে হবে। সেই সময় তাকে অসম এসটিএফের হাতে তুলে দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত।

তবে যেভাবে জঙ্গি সদস্য বৃদ্ধির কাজ জেলের ভিতর বসে খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী তারিকুল শুরু করেছিল, তার সূত্র খুঁজে বের করেছে বেঙ্গল এসটিএফ। এবার সেই সূত্রে আরও কাদের প্রভাবিত করেছিল তারিকুল তার খোঁজ চালাবে রাজ্যের পুলিশ।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...