Monday, April 6, 2026

অবুঝমাড়ের পাল্টা বিজাপুর! মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জওয়ান সহ মৃত ৯

Date:

Share post:

ছত্তিসগড়ের অবুঝমাড়ে মাওবাদী নিধনে সাফল্যের পরদিনই সজোরে নিজেদের অস্তিত্ব প্রকাশ মাওবাদীদের। ল্যান্ড মাইন (land mine) বিস্ফোরণে মৃত্যু হল ৮ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) জওয়ান ও এক গাড়ি চালকের। বিজাপুরে (Bijapur) টহলদারির সময় বিস্ফোরণের জেরে আহত প্রায় ১০ জন। ঘটনার নিন্দা করেছেন ছত্তিসগড় উপ মুখ্যমন্ত্রী অরুণ সাউ।

গত কয়েকদিন ধরে বিজেপি শাসিত ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী দমনের প্রক্রিয়া চালাচ্ছে যৌথ বাহিনী। শুক্রবার ছত্তিশগড়ের গড়িয়াবাঁধ জেলায় অভিযান চালিয়ে তিন মাওবাদী নিধন করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ও এসটিএফ (STF)। রবিবারই অবুঝমাড়ে পাঁচ মাওবাদীর মৃত্যু হয় যৌথ বাহিনীর হামলায়। ডিআরজির এক হেড কনস্টেবলেরও মৃত্যু হয় এই অভিযানে। এই একই অভিযান বিজাপুর (Bijapur) জেলাতেও চালানো হয়েছিল।

সোমবার অভিযান শেষ করে ফেরার পথে নাশকতা চালায় মাওবাদীরা (Maoist)। বিজাপুরের (Bijapur) প্রত্যন্ত মাও-অধ্যুষিত এলাকা বেদ্রে-কুত্রু রাস্তায় বিস্ফোরণ ঘটে। রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট ডিআরজি জওয়ানের। এক গাড়ি চালকও মারা যায়। অন্য গাড়িতে থাকা জওয়ানরাও আহত হন। ঘটনার প্রাবল্যে রাস্তায় বিরাট গর্ত হয়ে যায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...