Tuesday, March 24, 2026

আজব কাণ্ড! চুরি করতে এসে কিছু না পেয়ে গৃহকর্ত্রীকেই ‘চুমু’ দিয়ে পালাল চোর

Date:

Share post:

আজব কাণ্ড ঘটালো চোর বাবাজি! চুরি করতে এসে কিছু না পেয়ে শেষমেশ গৃহকর্ত্রীকেই চুমু খেয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটে মুম্বইয়ের মালাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানি ও ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। গৃহকর্ত্রীর অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ওই চোর। সেইসময় তিনি বাড়িতে একা ছিলেন। এই সুযোগে চোর ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তাঁর গলা টিপে ধরে। ঘরে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র, নগদ, ফোন এমনকী এটিএম কার্ডও সেচ্ছায় চোরের হাতে তুলে দিতে বলে। কিন্তু তিনি জানান, যে বাড়িতে মূল্যবান জিনিস কিছুই নেই। চাইলে সে খুঁজে দেখতে পারে। আর তখনই রেগে যায় ওই চোর। অবশেষে তাঁকে চুম্বন করে পালিয়ে যায়।

আরও পড়ুন- ফের দুয়ারে বাঘ! নজরে মৈপীঠ থেকে বরাবাজার, সতর্ক বনদফতর

_

_

_

_

_

_

_

_

_

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...