Tuesday, March 17, 2026

সাতদিনে এক লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা, নয়া রেকর্ড গড়ল অভিষেকের সেবাশ্রয়

Date:

Share post:

জনগণের কল্যাণের লক্ষ্যে পথ চলা শুরু হয়েছিল সেবাশ্রয়ের। সাত দিনেই তা রেকর্ড গড়ে ফেলল। এক লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এক নয়া কীর্তির স্বাক্ষর রাখল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। এই মাইলস্টোন স্পর্শ করার পরই তিনি এক্স বার্তায় লেখেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সেবাশ্রয় মাত্র সাত দিনে একটি মাত্র বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দিয়েছে।
ডায়মন্ড হারবারে নতুন এই কীর্তিকে সর্বকালীন রেকর্ড তকমা দিয়ে অভিষেক লেখেন, আমাদের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে জড়িত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই অবিশ্বাস্য কীর্তি গড়া সম্ভব হত না। জনগণের সেবায় আপনার অটুট নিষ্ঠা ও অঙ্গীকারই এটা সম্ভব করেছে। এই অসাধারণ অর্জনের জন্য সবাইকে অভিনন্দন!

সেবাশ্রয়ের প্রাথমিক লক্ষ্য জনগণের কল্যাণ। সেই লক্ষ্যে অবিচল থেকে সেবাশ্রয় শিবিরের সপ্তম দিনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গেল এক লক্ষে। বুধবার ২৬ হাজার ৮১ জনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে সেবাশ্রয়। সাকুল্যে সাতদিনে ১ লক্ষ ৭ হাজার ৫৭০ জন পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা। অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে সেবাশ্রয়। এই সেবাশ্রয়ের মাধ্যমে ডায়মন্ড হারবারবাসীর কাছে ভরসার স্থল হয়ে উঠেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাংসদকে কৃতজ্ঞতা জানাচ্ছেন সবাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী উদ্যোগ শুধু উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনে রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি তো করা হচ্ছেই, সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্টও।

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...