Tuesday, June 23, 2026

রাজ্যে সেরা বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ চাকরি: তরুণদের বাংলায় ফিরে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় রয়েছে সেরা বিশ্ববিদ্যালয়। কাজের সুযোগ রয়েছে। উৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরি হয়েছে। সেই কারণে বাংলার বাইরে গেলেও ফিরে আসুন। বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের (Student’s Week) সমাপ্তি অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, রাজ্যে বিনিয়োগ করছে বড় কোম্পানি। বাড়ছে কাজের সুযোগ। সেই কারণে বাইরে পড়তে গেলেও ছাত্র-যুবদের বাংলায় ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন , ধনধান্য়ের অনুষ্ঠানে সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। জানান পড়ুয়াদের জন্য কী কী নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, “কলকাতাতে এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। যেগুলি টপ অফ দ্য টপের মধ্যে রয়েছে। আমরা এখন ৫০০ টা আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “উৎকর্ষ বাংলা করেছি। ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। কোনও সংস্থা যদি লোক চায় তাহলে তাঁরা উৎকর্ষ বাংলা থেকে নিতে পারে। ৪৭ লক্ষ ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়েছে।“

মুখ্যমন্ত্রী বার্তা দেন, ভিনরাজ্যে বা বিদেশে যাঁরা কাজের জন্য গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তিনি জানান, তথ্য প্রযুক্তিতে খুবই উন্নতি করেছে বাংলা। ইনফোসিস একাধিক অফিস খুলেছে। তাদের পরের কাজও ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। শ্যাম স্টিল নতুন কারখানা করছে। অনেক নতুন বিনিয়োগ হচ্ছে। নব প্রজন্মকে মুখ্যমন্ত্রীর বার্তায়, বাংলায় ফিরে এসে বাংলায় কাজ করুন।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...