Saturday, April 4, 2026

অভিষেকের সেবাশ্রয় দেশের স্বাস্থ্য পরিষেবায় এক মডেল

Date:

Share post:

প্রথম সপ্তাহেই একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। সেবাশ্রয় বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নিয়ে এসেছে এক নবজোয়ার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে বিনামূল্যে আদর্শ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা দেশের স্বাস্থ্য পরিষেবায় এক মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। সেবাশ্রয় স্বাস্থ্যশিবির প্রথম সাত দিনেই এক লক্ষের মাইলস্টোন পেরিয়ে বিশ্বরেকর্ডের দিকে ছুটে চলেছে ক্রমশ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ সেবাশ্রয় এক লহময় বদলে দিয়েছে ডায়মন্ড হারবারের মানুষের জীবন। তাঁদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে চলেছে। সকলের চোখে স্বাস্থ্য পরিষেবায় এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়ে উঠছে সেবাশ্রয়। শিবিরের অষ্টম দিনে নারায়ণপুরের শ্যামলী মণ্ডল সেবাশ্রয়ে এসে অচেতন হয়ে পড়েছিলেন। উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় সুস্থ হয়ে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন। লক্ষ্মণপুরের তপনকুমার অধিকারী বাম পায়ে পক্ষাঘাত নিয়ে এসেছিলেন সেবাশ্রয়ে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়।

বুধবারই সেবাশ্রয়ের পরিষেবা একলক্ষ পার করেছিল। মানুষ কুর্নিশ জানিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার ‘সেবাশ্রয়’ শিবিরে ৩০,৮৮৩ জন পরিষেবা নিতে হাজির হন। স্বাস্থ্য পরীক্ষা করা হয় ১৬,৯৮০ জনের। ১০,১৮৩ জনকে ওষুধ বিতরণ করা হয়। ২৯৯ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে। সাকুল্যে সাতদিনে ১ লক্ষ ১২ হাজার ৩৭২ জনের কাছে পৌঁছে যায় পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা।

অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে সেবাশ্রয়। শুধু ডায়মন্ড হারবারবাসীর কাছে নয়, সেবাশ্রয় ভরসার স্থল হয়ে উঠছে দূর-দূরান্তের মানুষের কাছেও। সেবাশ্রয় শুধু উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনে রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা দিচ্ছে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...