Monday, April 6, 2026

নিয়ন্ত্রণে আসেনি আগুন! লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত ৫, জারি জরুরি অবস্থা

Date:

Share post:

দাউদাউ করে জ্বলছে আগুন, দগ্ধ আমেরিকার লস অ্যাঞ্জেলস (LA wildfires)। আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়াতেও (California)। চারিদিকে শুধুই হাহাকার আর কান্নার রোল। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রকৃতির রুদ্ররোষে ঘরছাড়া প্রায় লক্ষাধিক। প্রশাসনের তরফে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের (LA) পাহাড়ি এলাকা থেকে ক্যালিফর্নিয়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়াচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় আলাদাভাবে দাবানলের সৃষ্টি হওয়ায় আতঙ্ক বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু দমকলকর্মী এবং উদ্ধারকারীরাও জখম হয়েছেন বলে খবর মিলেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। এমনকি নর্দমাগুলোও জলশূন্য। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি।হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...