Saturday, April 4, 2026

ছত্তিশগঢ়ে বস্তার ডিভিশনে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই ঘিরে উত্তেজনা

Date:

Share post:

ফের অশান্ত ছত্তিশগঢ়। বৃহস্পতিবার ভোর থেকে বস্তার ডিভিশনে শুরু হয়েছে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজাপুর এবং সুকমা জেলার সীমান্তবর্তী জঙ্গল যৌথবাহিনী ঘিরে ফেলেছে। ‘ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড’, ছত্তীশগঢ় পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং কেন্দ্রীয় আধাসেনা, সিআরপিএফের বিশেষ প্রশিক্ষিত মাওবাদী দমন বাহিনী ‘কোবরা’র কমান্ডোরা আছেন এই যৌথবাহিনীতে।

জানা গিয়েছে, গত সোমবার বিজাপুর জেলার অম্বেলি গ্রামের কাছে বেদ্রে-কুতরু রোডে মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেয়। এই হামলায় আট জওয়ান এবং এক চালক নিহত হন। এই ঘটনার পর থেকেই যৌথবাহিনী আরও সক্রিয়ভাবে অভিযান শুরু করেছে। বিজাপুর ও সুকমার সীমানায় ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ চলাকালীন মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

বিজাপুর-সুকমার সীমানায় তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। প্রসঙ্গত, বুধবার সুকমা জেলার জঙ্গলঘেরা গ্রাম বেলপোচার কিছুটা দূরে কোন্টা-গোলাপল্লি সড়কের তলায় মাওবাদীদের বসানো ১০ কিলোগ্রাম বিস্ফোরক-সহ আইইডি উদ্ধার করা হয়। বিজাপুর ও সুকমার পাশাপাশি নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড়-জঙ্গলেও চলছে তল্লাশি অভিযান। গত ৩ জানুয়ারি থেকে এই তল্লাশি অভিযান চলছে।বস্তার ডিভিশনে মাওবাদীদের ক্রমবর্ধমান কার্যকলাপ এবং সশস্ত্র হামলা প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...