Monday, March 16, 2026

পাসপোর্ট-কাণ্ডের তদন্তে নয়া মোড়, গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড

Date:

Share post:

পাসপোর্ট জালিয়াতির তদন্তে নয়া মোড়। এবার গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড।ওই ব্যক্তির নাম ইমরান। তাকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করত। এই তদন্তে বিভিন্ন থানার অস্থায়ী কর্মীদের কার্যকলাপ তদন্ত করে দেখছে পুলিশ।

দিন কয়েক আগেই বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার মোহন শাহ, বিশ্বজিৎ ঘোষ ও ইমরান নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল নথি বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করে দিত। একই আধার কার্ড ব্যবহার করে একাধিক নথি ভেরিফিকেশনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তদন্তকারীদের আরও দাবি, বহু থানাতেই পাসপোর্টের জন্য নথি পরীক্ষা করার কাজ SI বা ASI-রা করতেন না। তাদের কাজটি করতেন অস্থায়ী কর্মীরা। স্থায়ী পুলিশকর্মীরা সই করে দিতেন মাত্র। সেই সুযোগে ভুয়ো নথি দেখিয়ে বহু পাসপোর্ট তৈরি হয়ে যেত।ওয়াকিবহালমহলের মতে, বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট পেয়ে গেলে ভবিষ্যতে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা। কারণ, সেই পাসপোর্ট দেখিয়ে যখন খুশি বিশ্বের যে কোনও দেশে জঙ্গি প্রশিক্ষণ নিতে চলে যেতে পারবে তারা।শুধুমাত্র তাই নয়, ভারতীয় পাসপোর্টধারী হিসাবে অন্য দেশে গিয়ে কোনও নাশকতা করলে তার দায় এড়াতে পারবে না ভারত।

অবৈধভাবে যেসব বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীরা ভারতে আসত এবং পাসপোর্টের জন্য আবেদন করত তারা সহজেই এই চক্রকে টাকা দিয়ে পাসপোর্ট পেয়ে যেত। অর্থের প্রলোভনে পা দিয়ে এই জালিয়াতি করে চলেছিলেন তারা।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...