Saturday, April 4, 2026

শনিবার বড় ম্যাচ, মোহনবাগানের বিরুদ্ধে নামর আগে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। তারপরই আইএসএল-এর ফিরতি ডার্বি। গুয়াহাটিতে বসতে চলেছে বড় ম্যাচের আসর। তার আগে কলকাতায় শেষ অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। পুরো দলে লাল-হলুদের অনুশীলন চললেও, এদিন অনুশীলন করেননি ডিফেন্ডার আনোয়ার আলি। এদিনও তাঁকে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। এরপর সমর্থকদের প্রশ্ন উঠছে ডার্বিতে কি খেলবেন লাল-হলুদের নির্ভরযোগ্য ডিফেন্ডার।

শেষ ম্যাচে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান আনোয়ার। হুইলচ্যেয়ারে যুবভারতী ছাড়েন তিনি। গতকাল অনুশীলনে এলেও নামেননি তিনি। এদিনও দেখা গেল একই ছবি। মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। কিছুক্ষণ পরেই মাঠ ছাড়লেন। তাঁর পা এখনও ফুলে রয়েছে। যদিও লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন, ২০ জনের দলে থাকবেন আনোয়ার। এদিন সাংবাদিক সম্মেলেনে অস্কার বলেন, “ ডার্বিতে নামার আগে এখনও অনেকটা সময় বাকি। আগের ম্যাচেই আনোয়ার চোট পেয়েছে। ওকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছি। ম্যাচের আগে আনোয়ারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।“

শেষ ম্যাচে মুম্বইয়ের বুরুদ্ধে ড্র হতে শেষ মুহুর্তে গোল খেয়ে ম্যাচ হার। এবার সামনে লিগ শীর্ষে থাকা মোহনবাগান। প্রতিপক্ষকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা? লাল-হলুদ কোচের কথায়, ডার্বি সব সময় ফিফটি ফিফটি। এই নিয়ে অস্কার বলেন, “ আমার মনে হয় ম্যাচ ৫০-৫০ রয়েছে। ওরা বেশি জিতেছে। তবে আমরাও ভাল খেলেছি। আমাদের প্রথম কাজ ওদের আটকানো। সেই পরিকল্পনা করেছি। আশা করছি ভাল খেলব। “

আরও পড়ুন- রানে ফিরতে এবার কাউন্টিতে কোহলি : সূত্র

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...