Monday, March 16, 2026

গিল্ডের বিরুদ্ধে আবেদন খারিজ, APDR-কে বইমেলায় স্টলের অনুমতি দিল না হাই কোর্ট

Date:

Share post:

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে করা আবেদন খারিজ। এবার কলকাতা বইমেলায় স্টল পাচ্ছে না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)। শুক্রবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha) জানান, ওই মামলা গ্রহণযোগ্য নয়।

এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair) শুরু হচ্ছে ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা বইমেলায় স্টল করতে দেওয়া হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে এই অভিযোগ তুলে হাই কোর্টের মামলা করে (APDR)। প্রতিবার স্টল দিতে পারলেও, এবছর কেন অনুমতি মিলছে না? প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠন। গিল্ডের বিরুদ্ধে স্টল বণ্টনে স্বচ্ছতা না রাখার অভিযোগ তোলা হয়। আদালতে মামলার শুনানিতে গিল্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ক্যাটালগ জমা দিতে পারেনি এপিডিআর। এই নথিগুলি না দিলে বইমেলায় স্টল বসানোর অনুমতি দেওয়া হয় না। গিল্ডের অভিযোগ কার্যত স্বীকার করে নেয় মানবাধিকার সংগঠন। আদালতে এপিডিআর জানায়, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। দুপক্ষের সওয়াল শোনার পরে, এপিডিআর-এর আবেদন খারিজ করে দেন বিচারপতি।

পর্যবেক্ষণে হাই কোর্ট জানায়, গিল্ড একটি বেসরকারি সংস্থা। ফলে তাদের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। তবে বইমেলায় স্টলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারে এপিডিআর।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...