Saturday, April 4, 2026

সাংসদ তহবিলের টাকায় দিঘার নেয়াকালী সেবা সমিতির পরিকাঠামো উন্নয়ন, ঘুরে দেখলেন কুণাল

Date:

Share post:

নায়েকালী। একই অঙ্গে কালী ও দুর্গার মিশ্র রূপ। দিঘার কাছে সাগরতটে এই মন্দিরে মাথা ঠেকিয়ে সমুদ্রে যান মৎস্যজীবীরা। রামমোহন রায় রোডের নগেন্দ্র মঠ ও মিশন পূর্ব মুকুন্দপুর নেয়াকালী সেবা সমিতির সঙ্গে মিলে ওই অঞ্চলে সেবামূলক কাজ চালায়। এলাকার পরিকাঠামো উন্নয়নে রাজ্যসভার সাংসদ থাকাকালীন MP ল্যাডের তহবিল থেকে টাকা বরাদ্দ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, ওই অঞ্চল ঘুরে দেখেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক।

দীর্ঘ রোমাঞ্চকর ইতিহাস দিঘার কাছে সাগরতটে নায়েকালী মন্দির। প্রতিমায় কালী ও দুর্গার মিশ্র রূপ। এর সঙ্গে জড়িয়ে আছে লোককথা। এখনও এই মন্দিরে মাথা ঠেকিয়ে সমুদ্রে যান মৎস্যজীবীরা। দিঘার উন্নয়নে মুখ্যমন্ত্রী মেরিন ড্রাইভ করে দেওয়ায় এবং মন্দির পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করায় পরিবেশ দেখার মত- মত কুণালের (Kunal Ghosh)। পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এলাকা।

এদিন মন্দির ও সংলগ্ন এলাকা ঘুরে দেখন কুণাল। কথা বলে স্থানীয়দের সঙ্গে। এর পর স্যোশাল মিডিয়ায় জানান, “আমাদের রামমোহন রায় রোডের নগেন্দ্র মঠ ও মিশন পূর্ব মেদিনীপুরের দিঘার (Digha) কাছে সাগরতট লাগোয়া পূর্ব মুকুন্দপুর নেয়াকালী সেবা সমিতির সঙ্গে মিলে একাধিক সামাজিক কাজ করছে। পরিকাঠামো উন্নয়নে আমিও এমপি ল্যাড তহবিল থেকে টাকা বরাদ্দ করেছিলাম। ডঃ রবীন্দ্রনাথ করের উদ্যোগে নানা কাজ হচ্ছে, আরও হবে। সামিল এলাকার মানুষ। এতদিন শুনতাম। আজ দেখা হল। পুরনো কাজের কিছু রদবদল, নতুন করে স্কুলের অভিমুখ সাজানো, গ্রন্থাগার চালু, বৃদ্ধাশ্রম সহ একাধিক পরিকল্পনা শুনলাম। মহর্ষি নগেন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠার আয়োজন চলছে।“

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...