Sunday, June 21, 2026

বর্ধমান মেডিক্যাল কলেজের আর্বজনার স্তুপে আগুন! 

Date:

Share post:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) স্ত্রী ও প্রসূতি বিভাগে মাঝের বেসমেন্টে আগুন আতঙ্ক। জানা গেছে ওই জায়গায় জমে থাকা আর্বজনার স্তুপ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজনেরা। বড় দুর্ঘটনা ঘটার আগেই হাসপাতালের কর্মীরা সে আগুন নিভিয়ে ফেলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে। আবর্জনা স্তুপে আগুন লাগার খবরে আতঙ্কে রোগীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। হতাহতের কোনও খবর নেই। এই প্রসঙ্গে সুপার তাপস ঘোষ (Tapas Ghosh)জানান, ডেলিভার ওয়ার্ডের একদম নীচে সিঁড়িতে ওঠার মুখে রোগীর বাড়ি লোকেরা দাঁড়িয়ে বা বসে থাকেন। একটা জায়গায় প্লাস্টিক জড়ো হয়ে গিয়েছিল। সেখানে জ্বলন্ত বিড়ি ফেলার ফলে আগুন লেগে যায়। সামনে ইলেক্ট্রিকের তার থাকায় অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত হাসপাতালের কর্মীরাই সেই আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের কোনও পরিষেবা ব্যাহত হয়নি।

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...