Sunday, April 5, 2026

সপ্তাহে ৯০ ঘন্টা অফিস ডিউটি! এলঅ্যান্ডটি চেয়ারম্যানের বক্তব্যে বিতর্কের ঝড়

Date:

Share post:

একজন কোম্পানি চেয়ারম্যান যিনি নিজের কর্মীদের থেকে ৫০০ গুণ বেশি বেতন পান, তিনিই কর্মীদের সপ্তাহের ৯০ ঘন্টা কাজের ফরমায়েশ করছেন। এলঅ্যান্ডটি-র (L&T) চেয়ারম্যান এস এন সুব্রহ্মানিয়নের নিদানে শিল্পপতি মহলে বিতর্ক চরমে। দেশের আরেক শ্রেণীর শিল্পপতিদের দাবি কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য (work life balance) অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মীর জন্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এস এন সুব্রহ্মানিয়নের (S N Subrahmanian) একটি ভিডিও যেখানে তিনি সপ্তাহের রবিবারও কাজ করার পক্ষে সওয়াল করছেন। এমনকি পরিবারের মুখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবেন, এমন প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর দাবি ভালো ফল পেতে ৯০ ঘন্টা (90 hours week) কাজ উপযুক্ত। এমনকি তাঁর এই দাবীকে সমর্থন জানিয়েছে তার সংস্থা এলঅ্যান্ডটি (L&T)। সংস্থার দাবি অসামান্য ফল পেতে অসামান্য পরিশ্রমও করতে হয়।

সম্প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়ে বেসরকারি সংস্থার কর্মীদের কর্মজীবনকে নতুন পথে চালনা করার নিদান দিয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি (Narayan Murthy)। সেই বিতর্কে নতুন সংযোজন করলেন এস এন সুব্রহ্মনিয়ান। যদিও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) সমর্থন করেন না সুব্রহ্মনিয়নের বক্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন কর্মজীবন ও সংসার জীবনের মধ্যে ভারসাম্য (work life balance) বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য কীভাবে বজায় রাখবেন প্রত্যেক কর্মীর ক্ষেত্রে তা বিভিন্ন হবে। যে ব্যক্তি যে কাজ করে আনন্দ পান তাকে সেই কাজের স্বাধীনতা না দেওয়া হলে কর্মক্ষেত্রে তার থেকে সর্বোচ্চ ফল প্রত্যাশা করা সম্ভব নয়।

এলঅ্যান্ডটি-র চেয়ারম্যান সুব্রহ্মনিয়নের বক্তব্যে বিতর্কের আরো এক বড় কারণ, যে চেয়ারম্যান (chairman) ৯০ ঘন্টা কাজের নিদান দিচ্ছেন তিনি বছরে যে বেতনের প্যাকেজ পান তার বেসিক ৩.৬ কোটি। অথচ এই সংস্থারই বোর্ড মেম্বার বা উচ্চ পদে না থাকা সাধারণ কর্মীদের বাৎসরিক বেতন ৯ লক্ষ ৭৭ হাজারের কাছাকাছি। মহিলাদের ক্ষেত্রে তা ৬ লক্ষ ৭৬ হাজারের কাছাকাছি। ৫০০ গুণ বেশি বেতন যে চেয়ারম্যান (chairman) পান তার মুখে ৯০ ঘন্টা কাজের নিদান স্বাভাবিকভাবেই বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...