Thursday, June 25, 2026

কলকাতা-বিহার পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য, মধুবনিতে গাড়ির যন্ত্রাংশ তৈরির আড়ালে অস্ত্র কারখানার হদিস

Date:

Share post:

কলকাতা পুলিশের এসটিএফ (STF) ও বিহার (Bihar) পুলিশের যৌথ তল্লাশিতে মধুবনিতে মিলল অস্ত্র কারখানার হদিস। বিশেষ সূত্রে খবর পেয়ে মধুবনির খুটৌনায় একটি দোকানে তল্লাশি চালিয়ে ওই কারখানার হদিস পাওয়া যায়। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরি। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বহু অস্ত্র ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, আগে থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খুটৌনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানে যৌথ তল্লাশি চালায় কলকাতার (Kolkata) এসটিএফ ও বিহার পুলিশের একটি দল। হানা দিয়ে তাজ্জব পুলিশ (Police)। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছে অস্ত্র কারখানা। এই ঘটনায় ইশতেয়াক আলম, তাঁর ভাই ইফতেকার আলম ও তাঁদের সহযোগী রাজকুমার চৌধুরী ওরফে বিরজুকে গ্রেফতার করে পুলিশ। ইফতেকারই ওই দোকানের মালিক। অস্ত্র তৈরিতে পারদর্শী বিহারের মুঙ্গেরের বাসিন্দা বিরজুকে দলে নেন তাঁরা। তাঁর নির্দেশেই চলত অস্ত্রের কারখানা। ইফতেকার ও তাঁর ভাই মধুবনিরই বাসিন্দা। কারখানার থেকে ২৪টি ৭ এমএম পিস্তল, ২৪টি ৭ এমএম পিস্তল ব্যারেল, তিনটি ৭ এমএম পিস্তল স্লাইডার, একটি যন্ত্র, একটি মাইলিং যন্ত্র, ২টি ড্রিলিং যন্ত্র, একটি পেষাই করার যন্ত্র, একটি ঢালাইয়ের যন্ত্র এবং কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এলাকার আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক রাজুকুমার শাহকেও গ্রেফতার করেছে পুলিশ। খুটৌনা থানায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...