Saturday, June 20, 2026

জিএসটি ক্ষতিপূরণ খাতে রাজ্যকে ১৩ হাজার ১৭ কোটি মঞ্জুর কেন্দ্রের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বৈষম্য মূলক আচরন, এবং রাজ্যের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক আন্দোলন হয়েছে। এবার তার জেরেই রাজ্যের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্র। এই দফায় জিএসটি (GST) ক্ষতিপূরণ খাতে রাজ্যকে ১৩ হাজার ১৭ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রীয় সরকারের (Government of India)।

জিএসটি বাবদ প্রাপ্য বহু টাকা পাওনা রয়েছে রাজ্যের। এই নিয়ে বারবারই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে বারবার কেন্দ্র টাকা নিয়ে যায় অথচ জিএসটির টাকা না দেওয়ায় রাজ্যের সামগ্রিক উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নতি ও জনকল্যাণ মূলক কাজের জন্য বিপুল টাকা প্রয়োজন। এবার রাজ্যের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে করের একাংশ ছাড়তে বাধ্য হল কেন্দ্র। । কর আদায় বাবদ রাজ্যকে দেওয়া এই অর্থ এবার বাংলার উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবেন মমতা। যদিও আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা এখনও পাওনা রয়েছে। সেই টাকা কবে পাওয়া যাবে সেই নিয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...