Thursday, June 25, 2026

প্রসার ঘটছে বাংলার কৃষ্টি-সংস্কৃতির! বিধাননগরের প্রকৃতি উৎসবে মুখ্যমন্ত্রীর প্রশংসায় সুজিত-দোলা-কৃষ্ণারা

Date:

Share post:

মেলা মানে অসংখ্য মানুষের রোজগার। বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং এলাকার অর্থনৈতিক উন্নতির বৃদ্ধির কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজন করা হয় বিভিন্ন মেলার। বিধাননগরের সংস্কৃতি ও প্রকৃতি উৎসব হল তার মধ্যে একটি। শনিবার মেলার উদ্বোধনে এসে এমনটাই বললেন মন্ত্রী সুজিত বসু। মেলা চলবে ১৩ জানুয়ারি, সোমবার পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ ইউসুফ পাঠান, দোলা সেন, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-সহ অনেকেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেক বছরই এই উৎসব হয়। শুধু বিধাননগরবাসী নয়, শহরবাসী অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য। কারণ এখানে ৮ থেকে ৮০ সকলেই সমানভাবে আনন্দ করার সুযোগ পান। শীত বিকেলে বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসবে মেতে ওঠেন শহরবাসী। ছৌনাচ, আদিবাসী নৃত্য, গান, যাত্রাপালা, এরই সঙ্গে উপরি পাওনা বাংলা কার্টুনের মজাদার চরিত্রদের দেখা। সংস্কৃতির কোলাজে সাজানো এই উৎসবের অপেক্ষায় থাকেন সকলে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১৪ বছর একইভাবে চলছে এই উৎসব। প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধনে এই উৎসব এখন শহরবাসীর আবেগ।

আরও পড়ুন- সীমান্তে বিএসএফের নজরদারিতে শৈথিল্য! মেখলিগঞ্জ থেকে মালদহ, থমথমে পুরো এলাকা

_

_

_

_

_

_

_

_

_

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...