Tuesday, February 24, 2026

আমন্ত্রিত জিনপিং থেকে মেলোনি, ট্রাম্প শপথে ব্রাত্য শুধুই মোদী!

Date:

Share post:

আমেরিকার রাষ্ট্রপতি পদে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হাত ধরে ডেকে এনেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর জন্য পর্দা দিয়ে ঢাকা হয়েছিল গুজরাটের দরিদ্র বস্তি এলাকা। সে হেন ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ (oath taking) গ্রহণের সময় ভুলে গেলেন মোদিকে! শপথ অনুষ্ঠানে ডাক পেলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। অথচ সেই শপথ মঞ্চে উপস্থিত থাকবেন বিশ্বের তাবর তাবড় রাষ্ট্রনায়করা।

২০ জনুয়ারি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ গোটা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। এর সঙ্গে জড়িত বিশ্বের অনেক সমীকরণ। ভারতের আমন্ত্রণ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব মানচিত্রে ভারতের রাজনীতির ক্ষেত্রে। এই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী (Foreign Minister) এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অথচ আমন্ত্রিত চিনের রাষ্ট্রপতি সি জিনপিং (Xi Jinping), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)।

২০২৪ এর নভেম্বরে নির্বাচনে জয়ের পরে বিশ্বের একাধিক দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। যার মধ্যে রয়েছেন ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই দুই মাসে মোদির সঙ্গে একবারও সাক্ষাৎ হয়নি ট্রাম্পের। শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই সাক্ষাতের সম্ভাবনাতেও জল ঢেলে দিল আমেরিকা।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...