Tuesday, June 23, 2026

রেফারিং বিতর্কে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব বাগান কোচ মোলিনার

Date:

Share post:

কলকাতার ডার্বি সরেছিল গুয়াহাটিতে, যদিও তাতে ইস্টবেঙ্গলের (EBFC)ভাগ্য বদল হয়নি। ফলাফলেও সেই চেনা ট্র্যাডিশন। আইএসএলের (ISL) ডার্বিতে আরও একবার মোহনবাগানের (MBSG) কাছে হারতে হয়েছে লাল হলুদকে। এরপরই শুরু হয়েছে রেফারিং বিতর্ক। খেলা শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) কোনও রাখঢাক না করেই বলেন, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই যাচ্ছে।’পাশাপাশি সৌভিকের দুটো হলুদ কার্ড নিয়েও রেফারির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মোহনবাগান সচিবের পর এবার পাল্টা জবাব দিলেন জয়ী টিমের কোচ মোলিনা (Jose Francisco Molina)। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ম্যাচ হেরে অজুহাতে আশ্রয় খুজতে চাইছে অস্কারের দল।

কোচ বনাম কোচের জবাব পাল্টা জবাব এপিসোডটা শুরু হয়েছিল ডার্বি শেষের সাংবাদিক সম্মেলন থেকে। ব্রুজোর সাংবাদিক সম্মেলন শেষ হওয়া মাত্রই সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েন মোহনবাগান কোচ মোলিনা। তিনি জবাব দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিলেন ।রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট জানালেন, “হেরে গেলে সবাই এরকম অজুহাত দেয়। নতুন কিছু না।’’। শনিবারের ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করেও ১-০ গোলে জিতেছে সবুজ-মেরুনরা। রেফারির দেওয়া ‘বিশেষ সুযোগ ‘ পেয়েই কি এই জয়? ইস্টবেঙ্গল কোচের অভিযোগ শুনে প্রথমে খানিকটা হেসেছিলেন জোসে। তারপর বলেন, “আপুইয়ার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, ওই সময় কাছাকাছি জায়গায় আমি ছিলাম। অথচ আমি কিছুই দেখতে পাইনি। উনি (অস্কার) আমার থেকে অনেকটা দূরে ছিলেন। কাছে থেকে আমি দেখতে পেলাম না। দূরে থেকে কীভাবে উনি দেখে ফেললেন?”। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইটের জবাব পাটকেল দিয়ে দিল মোহনবাগান, ট্রেন্ড চলল মাঠের বাইরেও।

 

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...