Saturday, April 4, 2026

জওয়ান মৃত্যুর পাল্টা, বিজাপুরে ৫ মাওবাদী নিধন বাহিনীর

Date:

Share post:

এক সপ্তাহ আগে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে (IED blast) মৃত্যু হয়েছে আট ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) জওয়ান ও এক গাড়ি চালকের। এরপরই শুরু হয় পাল্টা নিরাপত্তা কর্মীদের তরফে তল্লাশি। অবশেষে রবিবার সাফল্য জওয়ানদের। বিজাপুরের (Bijapur) জঙ্গলে পাঁচ মাওবাদী (Maoist) নিধনের পাশাপাশি উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।

রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের (Indravati National Park) ভিতরে শুরু হয় জওয়ান ও মাওবাদীদের গুলির লড়াই। গোপণ সূত্রে খবর পেয়ে শনিবারই জঙ্গলে পৌঁছে গিয়েছিল ডিআরজি (DRG) ও সিআরপিএফ (CRPF) জওয়ানরা। এরপর গুলির লড়াইতে মৃত্যু হয় পাঁচ মাওবাদীর (Maoist)। তার মধ্যে দুজন মহিলা। যদিও তার আগে শনিবারই মাইন বিস্ফোরণে আহত হন রাকেশ কুলুর নামে সিআরপিএফের এক জওয়ান। তাঁকে বিজাপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজাপুরের তল্লাশি ও গুলির লড়াইতে প্রথমে পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র (PLGA) তিন মাওবাদীর মৃত্যু হয়। পরে দুই মহিলা মাওবাদীর দেহও উদ্ধার হয়। তাদের থেকে একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (automatic firearm) ও বিস্ফোরক উদ্ধার হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...