Saturday, March 21, 2026

দক্ষিণ কলকাতার নামী স্কুলে বিল্ডিংয়ের কাচ ভে.ঙে বিপত্তি, গুরুতর জ.খম ২ পড়ুয়া

Date:

Share post:

দক্ষিণ কলকাতার স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছে তিন পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য, তিন জন নয়, দু’জন পড়ুয়া আহত হয়েছে।

এই ঘটনার পরেই স্কুলে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ।

ঘটনা সূত্রপাত সোমবার সকাল ৭টা নাগাদ। সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসে অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।

কর্তৃপক্ষের বক্তব্য, কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাচ ভেঙে নীচে পড়ে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

 

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...