Saturday, April 4, 2026

সত্যি কি অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? এল বড় আপডেট

Date:

Share post:

সত্যি কি অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? একেবারেই ফর্মে নেই ভারত অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজ থেকে সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফি, একেবারেই ব্যর্থ রোহিত। যেই কারণে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে নিজেকে সরিয়ে নেন রোহিত। এরপর জল্পনা ছড়ায় ভারত অধিনায়কের অবসর নিয়ে। তবে সেই জল্পনার মাঝেই রোহিত জানান এখনই অবসর নেবেন না তিনি। আর এবার সূত্রের খবর, চলতি বছরেই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত। ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ।

সূত্রের খবর, সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। আর সেই টুর্নামেন্টের পরই অবসর নিতে চলেছেন হিটম্যান। আর সেই হিসাবে ইংল্যান্ড সিরিজে রোহিতের খেলার সম্ভাবনা নেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন রোহিত। সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও। শোনা যাচ্ছে, সেখানে ভারতের নেতৃত্ব ও রোহিতের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আর সূত্রের খবর, হিটম্যানের বক্তব্য, তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান। তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দসই অধিনায়ক খুঁজে নেয়। আর সেই সম্ভাব্য অধিনায়ককে রোহিতও পূর্ণ সমর্থন জানাবেন।

আরও পড়ুন- রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা, জোড়া গোল রাফিনহার

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...