Monday, June 8, 2026

নাবালিকাকে যৌন হয়রানির মামলায় হাইকোর্টে জামিন বিকাশ মিশ্রর

Date:

Share post:

নাবালিকাকে যৌন হেনস্তার মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বিকাশ মিশ্র। কয়লা পাচার মামলাতেও অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন। ওই মামলায় শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।

কয়লা ও গরু পাচার দুটি মামলাতেই বিকাশকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত জামিনে আছেন। তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দফতরে। তার মধ্যেই বিকাশ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা করেছে বিকাশ। বাড়িতে একা থাকার সুযোগে তাকে যৌন হেনস্তা করা হয় বলেও অভিযোগ। বিনয়ের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের স্ত্রী। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় বিকাশকে।

তার আইনজীবীর দাবি, এটি পারিবারিক বিবাদ। বিনয় মিশ্রকে অযথা ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। কালীঘাট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...