Friday, April 3, 2026

মর্মান্তিক! মহাকুম্ভ ফেরত পুণ্যার্থীদের বাসে আগুন, জীবন্ত দগ্ধ ৬০ বছরের বৃদ্ধ

Date:

Share post:

স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে (Mahakumbh Mela) ভক্তি ভরে ডুব দিয়ে ফেরার পথে বাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত এক পুণ্যার্থী। উত্তরপ্রদেশের আর এক তীর্থক্ষেত্র মথুরার বৃন্দাবনে মঙ্গলবার এই দুর্ঘটনার খবর মিলেছে। প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানের পর ৫০ জন যাত্রীকে নিয়ে তেলেঙ্গানায় ফিরছিল বাসটি। আচমবাই রাস্তায় কোনও ভাবে বাসে অগ্নিসংযোগ ঘটে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ৪৯ জনকে বাঁচানো গেলেও, ষাট বছরের বছরের এক বৃদ্ধ জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। মৃত পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ (Shilam Drupath)। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। কার্যত কপাল জোরে প্রাণে বেঁচে যান বাসের বাকি ৪৯ জন পুণ্যার্থী। আগুন নেভানোর পর ভেতর থেকে শীলম দ্রুপথের দগ্ধ দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাশে যখন অগ্নিসংযোগ ঘটে তখন ওই যাত্রী পিছনে সিটে বসে ধূমপান করছিলেন। আর বাকিরা মন্দির দর্শনে গেছিলেন। তামাকজাত দ্রব্য থেকেই কোনভাবে আগুন লেগে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...