Friday, June 26, 2026

গুড়াপের ধর্ষণ-খুনের ঘটনায় ৫২ দিনে রায়, প্রতিবেশী প্রৌঢ়ই দোষী! শাস্তি ঘোষণা ১৭ তারিখ

Date:

Share post:

গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। ঘটনার ৫২ দিনের মাথায় রায়দান করল আদালত। আগামী ১৭ জানুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন বিচারক।

গত ২৪ নভেম্বর, রবিবার গুড়াপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলার তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিং-কে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।

ঘটনার দিন সন্ধেয় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। প্রতিবেশীরা মেয়েটিকে খোঁজার পর অবশেষে অশোক সিং-এর বাড়িতে তাকে পাওয়া যায়। প্রতক্ষদর্শীরা জানান উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল। তাকে হত্যা করে কম্বল, মশারি, কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। গুড়াপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরের দিনই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়। এরপর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত।

আরও পড়ুন- ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতি মান্ধানা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...