Friday, April 3, 2026

অন্য দেশ হলে জেল হত: স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতকে পাল্টা রাহুলের

Date:

Share post:

স্বাধীনতা ভারতবাসীরা ১৯৪৭ সালের ১৫ অগাস্ট পায়নি। মোহন ভাগবতের (Mohan Bhagwat) এহেন মন্তব্যে একদিকে যখন বাংলার শাসকদলের তরফে স্বাধীনতায় আরএসএস-এর (RSS) ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, তখন কংগ্রেসের তরফেও কটাক্ষ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ভারত ছাড়া অন্য যে কোনও দেশে এমন মন্তব্যের জন্য জেল হতে পারত বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার (LOP)। সেই সঙ্গে এই ধরনের মানুষের বক্তব্য শোনা এবার থেকে ভারতীয়দের বন্ধ করা উচিত বলে দাবি রাহুলের।

বরাবর ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়া আরএসএস প্রধান রামমন্দির প্রতিষ্ঠার (Ram mandir consecration) বর্ষপূর্তিতে ফের একবার ধর্মীয় জিগির তোলার চেষ্টা করেন। তাঁর দাবি, অনেক শাসকের শোষণে পিষ্ট ভারতীয়দের বাস্তব স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল রামমন্দির প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ছিল, কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না। এভাবেই ব্রিটিশের (British) বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন, বিশেষত মহাত্মা গান্ধী ও কংগ্রেসের আন্দোলনকেও খাটো করার চেষ্টা করেন ভাগবত। তার বদলে বিজেপি ও আরএসএস-এর নীতিকে তুলে ধরার চেষ্টা করেন।

আর তাতেই বেজায় চটলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়নি বলার অর্থ প্রত্যেক ভারতীয়কে অপমান করা। অতয়েব এখন সময় এসেছে এবং এখন সময় এসেছে আমরা এই ধরনের মানুষের কথা শোনা বন্ধ করব যারা মনে করেন তাঁরা তোতাপাখির মতো চেঁচাবেন (parroting), চিৎকার করবেন ও আর্তনাদ করবেন।

সেই সঙ্গে রাহুলের (Rahul Gandhi) সংযোজন, দু তিনদিন পরে পরেই মোহন ভাগবত ব্যক্ত করেন তিনি দেশের স্বাধীনতা ও সংবিধান সম্পর্কে কী মনে করেন। এবার তিনি যা বলেছেন তা বিশ্বাসঘাতকতা (treason), কারণ তিনি সংবিধানকে (constitution) অস্বীকার করেছেন। এবং ব্রিটিশের (British) বিরুদ্ধে ভারতীয়দের লড়াইকে তিনি অস্বীকার করেছেন। আর সেটা প্রকাশ্যে ঘোষণা করেছেন। অন্য যে কোনও দেশে থাকলে তাঁর জেল হত ও বিচার হত তাঁর।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...