Monday, April 6, 2026

সফরে পরিবারের সঙ্গে বেশি সময় নয় রোহিত–কোহলিদের, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করছে বিসিসিআই। দেশের বাইরে সফরে এখন আর আগের মতো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না রোহিত–কোহলিরা। খেলোয়াড়েরা নিজস্ব ব্যবস্থায় যেতে পারবেন না অনুশীলন কিংবা ম্যাচেও। ৪৫ কিংবা তার বেশি দিনের সফরে পরিবারের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না খেলোয়াড়েরা। শর্ত আছে এই নিয়মেও। সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকা যাবে না। এর চেয়ে কম দিনের সফরে খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না।

খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তিতে এসব শর্ত আগেই ছিল। কিন্তু কোভিড মহামারির সময় শর্তগুলো শিথিল করা হয়েছিল। তখন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।অস্ট্রেলিয়া সফর শেষে মুম্বাইয়ে গত শনিবার প্রথমবারের মতো ভারতের অধিনায়ক রোহিত, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আগের নিয়ম-নীতি ফিরিয়ে আনার কথা জানানো হয় দলের নেতৃত্বকে।

এসব নিয়ম-নীতির আরেকটি শর্ত হলো, সব খেলোয়াড়কে অবশ্যই টিম বাসে ভ্রমণ করতে হবে। অনুশীলনও হবে সময় মেনে। সফরে খেলোয়াড়দের পরিবারের থাকার খরচ দেয় বিসিসিআই, কিন্তু ভ্রমণ খরচ দেয় না। পরিবর্তিত পরিস্থিতিতে অন্য সব কিছু পাল্টালেও এই নিয়মের বদল হচ্ছে না।খেলোয়াড়দের সঙ্গে পরিবারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের ক্রিকেটে সর্বশেষ আলোচনা উঠেছিল ২০১৮ সালে। তখন অধিনায়ক কোহলি নিয়ম-নীতিগুলো শিথিল করার অনুরোধ করেছিলেন।

বর্তমান কোচ গম্ভীর তখন বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। একজন খেলোয়াড়ই তা বলতে পারে কারণ তাকে টেস্ট ম্যাচ খেলতে হয়। কেউ হয়তো পুরো সফরেই পরিবারকে সঙ্গে চায়, অন্যরা হয়তো পরিবারকে কিছু সময় দিয়ে বাকি সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধান্ত যেটাই হোক, সেটা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই নেওয়া উচিত।

 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...