Saturday, April 4, 2026

এগিয়ে থেকেও জামশেদপুরের সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে একমাত্র গোল করেন শুভাশিস বসু। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের সুযোগ ছিল জোসে মোলিনার দলের। ম্যাচে এদিন একাধিক গোল মিস করে সবুজ-মেরুন ব্রিগ্রেডের ফুটবলাররা। তবে ড্র করলেও ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল মোহনবাগান।

ম্যাচে এদিন ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগানের কাছে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না ডার্বির নায়ক ম্যাকলারেন। তার কিছুক্ষণ পরেই লিস্টনের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাগানকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটে গোল করেন শুভাশিস। কর্নার থেকে ভেসে আসা বল অলড্রেড নামিয়ে দেন। জটলার মধ্যেও গোল করতে ভুল করেননি শুভাশিস। তারপর একাধিক গোলের সুযোগ চলে আসে বাগানের সামনে। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি বদল করেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। আর এরপরই সমতা ফেরায় জামশেদপুর। যার ফলে ম্যাচের ৬০ মিনিটে ডিফেন্স থেকে উঠে এসে গোল করেন এজে। ডিফেন্স থেকে উঠে এসে গোল করেন এজে। এরপর আক্রমণে ঝাঁপায় মোলিনার দল। তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সবুজ-মেরুন।

আরও পড়ুন- ফের কড়া পদক্ষেপ বোর্ডের, এবার কোপ ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনিদের ওপর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...