Monday, April 6, 2026

দিল্লি জিততে বিজেপির ভরসা লক্ষ্মীর ভাণ্ডার, মা ক্যান্টিন! বদল শুধু টাকার অঙ্ক

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার মহিলাদের জীবনের মানোন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ অনুসরণ করে সাফল্য পেয়েছে বিজেপি। দিল্লিতেও তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না নরেন্দ্র মোদির দল। একেবারে সর্বভারতীয় সভাপতির মুখ দিয়ে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতির ঘোষণা করে ফেলল বিজেপি। সেইসঙ্গে বাংলার দেখানো পথে, যে অটল ক্যান্টিন চালু করেছিল বিজেপি সরকার, সেখানেও বাংলারই মতো ৫ টাকায় খাবার দেওয়ার ঘোষণা করলেন জে পি নাড্ডা (J P Nadda)।

দিল্লি নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শাসক দল আপ (AAP) বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন। প্রাথমিকভাবে আপ মাসিক ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক ধাপ বাড়িয়ে কংগ্রেস (Congress) পেয়ারি দিদি যোজনার ঘোষণা করে, যেখানে মাসিক ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। বিজেপিও সেই আড়াই হাজারের অঙ্কেই আটকে গিয়েছে।

শুক্রবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ঘোষণা করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এলে দিল্লিবাসী মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা প্রতি বছরে বিনামূল্যে পাবেন দুটি এলপিজি সিলিন্ডার। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পাশ করা হবে প্রকল্পটি, প্রতিশ্রুতি দিয়েছেন জে পি নাড্ডা। তাঁর এই প্রতিশ্রুতি পুরো ভাঁওতা, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বিজেপি, পাল্টা অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

তবে শুধু তাই নয়, ২০২১ সালে বাংলায় মা ক্যান্টিন (Maa canteen) চালু করে ৫ টাকায় দুঃস্থ মানুষদের ভাত খাওয়ার প্রকল্প শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অটল ক্যান্টিন (Atal Canteen) থাকলেও সেখানে ১০ টাকায় খাবার মিলতো। দিল্লির নির্বাচন জিততে সেই টাকার অঙ্ক কমিয়ে অটল ক্যান্টিনে পাঁচ টাকায় ভাতের ঘোষণা করলেন জে পি নাড্ডা।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...