Saturday, June 13, 2026

ইংল্যান্ড সিরিজের আগেই কি বাগদান পর্ব সারলেন রিঙ্কু ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

জীবনের কি দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং ? তেমন জল্পনা সোশ্যাল মিডিয়ায় ? এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। যেই ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে কলকাতা নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটার। আর এরপরই জল্পনা ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু। পাত্রী উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। যদিও এই নিয়ে মুখ খোলেননি রিঙ্কু বা প্রিয়া কেউ।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেই দলে আছেন রিঙ্কু। আর তার আগেই রিঙ্কুকে নিয়ে শুরু নতুন জল্পনা। সূত্রের খবর, সম্প্রতি প্রিয়ার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার। সোশাল মিডিয়াতেও এই নিয়ে শুরু গুঞ্জন।

উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া সরোজ। প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। প্রিয়া আইন নিয়ে পড়াশোনা করেছেন। প্রথমে বিচারক হওয়ার ইচ্ছা থাকলেও পরে বাবার মতো রাজনীতিতে যুক্ত হন প্রিয়া।

আরও পড়ুন- কেন ঘোরোয়া ক্রিকেট খেলননি সঞ্জু ? তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ড

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...