Tuesday, May 19, 2026

বঞ্চনার প্রতিবাদে মোদি সরকারকে তুলোধনা দেশ বাঁচাও গণমঞ্চের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি ১৫ প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের নিশানায় মোদি সরকার। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক বৈঠকে ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে থেকে শুরু করে আইআইটি, আইএসআই-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সরকারি নীতির বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তারা। এদিন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রের খামখেয়ালি নীতি, শ্রমিকদের বঞ্চনা ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার বিষয় তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মুখে পড়া এই রাজ্যের কথা বারংবার উঠে আসে। এরই পাশাপাশি, রেল থেকে সেইল, এলআইসি থেকে হলদিয়া বা কলকাতা বন্দরের পরিকাঠামোগত সমস্যার কথাও আলোচনা হয়। এই সমস্ত সংগঠনগুলির কর্মীরাও যে বঞ্চনার মুখে পড়ছেন সে কথা তুলে ধরা হয়। এমনকী, কর্মী স্বাচ্ছন্দ্যের দিকে যে কেন্দ্র সরকারের একেবারেই খেয়াল নেই, কেন্দ্রীয় সরকার নিজের তৈরি করা শ্রম আইনই যে মানছে না সে কথাও উল্লেখ করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেছেন। শুধু তা-ই নয় কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে লাভজনক করার কোনও চেষ্টাই যে কেন্দ্রীয় সরকারের নেই, বেসরকারিকরণের দিকেই কেন্দ্রের নজর বেশি সে কথা তিনিও বারংবার উল্লেখ করেছেন। দেশের প্রায় সমস্ত বিরোধী দলই বিএসএনএল-এ কর্মী অসন্তোষ, এলআইসি বিপুল শেয়ার আদানির কাছে বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। কোনও রাজনৈতিক পতাকার তলায় না হলেও এতগুলি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা একজোট হয়ে  কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...