Monday, April 13, 2026

কর্তব্যে গাফিলতির শাস্তিতে কর্মবিরতি! সমালোচনার মুখে তুলতে বাধ্য হলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা

Date:

Share post:

চাপের মুখে কর্মবিরতি প্রত্যাহারে বাধ্য হলেন জুনিয়র চিকিৎসকেরা। সত্য ফাঁস হয়ে যাওয়ার পরে শাস্তি পেতেই ফের কর্মবিরতির নাটক শুরু হয়। কিন্তু সূত্রের খবর, বিষয়টি নিয়ে কোনও পক্ষের সমর্থন না মেলায় শেষ পর্যন্ত তুলে নেন মেদিনীপুর মেডিক্যালের (Midnapore Medical College) জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল (Midnapore Medical College) কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন তদন্তে উঠে এসেছে, জুনিয়রদের ‘কাঁচা হাতে’ অপারেশনের ফলে প্রাণ হারিয়েছেন এক প্রসূতি। মৃত্যু হয়েছে এক সদ্যোজাতর। ভুগতে হয়েছে মা ও শিশুকে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সত্য সমানে আসতেই ফের কর্মবিরতির নাটক শুরু হয়। বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি ঘোষণা করেন।
আরও খবর: শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা, ভোগান্তির মুখে দক্ষিণ কলকাতার বাসিন্দারা

কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের কর্তব্যে গাফিলতি। তার জেরে মৃত্যু। আর অভিযুক্তদের শাস্তি দিলে কর্মবিরতি করে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করা? এটা কি চিকিৎসক সুলভ আচরণ? প্রশ্ন ওঠে সব মহলে। বেগতিক বুঝে সেই রাস্তা থেকে সরে আসেন মেদিনীপুর মেডিক্যালের (Midnapore Medical College) জুনিয়র চিকিৎসকরা। এদিন সেখানে যাচ্ছেন ‘জুনিয়ার ডক্টরস ফ্রন্টের’ প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আলোচনার রেই পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...