Tuesday, March 31, 2026

২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের জনক হওয়ার ইচ্ছা প্রকাশ কাইল জর্ডির

Date:

Share post:

২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের জনক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বার তাঁর ইচ্ছা, বিশ্বের সমস্ত দেশে যেন তাঁর সন্তান থাকে। জনপ্রিয় শুক্রাণুদাতা কাইল জর্ডির এমনই ইচ্ছা। কাইল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নিয়মিত শুক্রাণু দান করেন তিনি। শুক্রাণু দান করাই তার নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও তার দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ‘বি প্রেগন্যান্ট নাও’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা প্রদান করেন কাইল।
কিছু দিন আগেই কাইল জানিয়েছিলেন, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তবে এ বার আরও এক অদ্ভুত ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি চান যে বিশ্বের সব দেশে তাঁর সন্তান থাকুক। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৮৭টি শিশুর জন্ম হয়েছে তাঁর শুক্রাণু থেকে।

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...