Friday, April 3, 2026

ঘোরোয়া ক্রিকেট নিয়ে মুখ খুললেন রোহিত-আগারকার, গম্ভীরের উলটো সুর ভারত অধিনায়কের গলায়

Date:

Share post:

এবার ঘোরোয়া ক্রিকেট খেলা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর, দলের তুলোধনা করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সিরিজ হারের পর দলের প্রথমসারির ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলার কথা বলেন । আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং জাতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার। ঘোরোয়া ক্রিকেট নিয়ে গম্ভীরের উলটো সুর শোনা গেল রোহিতের গলায়। যাকে সমর্থন করেন আগারকার।

ঘোরোয়া ক্রিকেট নিয়ে ভারত অধিনায়ক বলেন, “গত ছ’সাত বছরে যদি আমাদের ক্রিকেট ক্যালেন্ডার দেখেন, তাহলে দেখবেন, এমন কোনও সময় নেই যখন আমরা ৪৫ দিন ঘরে বসে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হয়, মার্চে শেষ হয়। সেই সময় ভারতও অনেক ক্রিকেট খেলে। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট খেলার সময় কোথায়?” এরপরই রোহিত আরও বলেন, “ আমি নিজের কথা বলতে পারি। ২০১৯ থেকে আমি ধারাবাহিক ভাবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি। তারপরে ঘরোয়া ক্রিকেট খেলার সময়ই পাইনি। সারা বছর ধরে এত আন্তর্জাতিক ক্রিকেট হয় যে, ক্রিকেটারদের বিশ্রামও দরকার। পরের মরশুমের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হয়। সেই সময়ও দরকার। তবে এখন নিয়ম হয়েছে, সময় থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সকলেই সেই চেষ্টা করছে।“

আর রোহিতের এই কথার সমর্থন করেছেন অজিত আগারকার। আগারকার স্পষ্ট জানিয়ে দেন, বোর্ড এই ধরনের কোনও বাঁধাধরা নিয়ম করেনি। এই নিয়ে তিনি বলেন, “এরকম কোনও বাঁধাধরা নিয়ম করা হয়নি। সময় পেলে ক্রিকেটারদের খেলা উচিত। অনেকের পক্ষেই একসঙ্গে তিনটে ফরম্যাট খেলা সম্ভব হয় না। পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এখন সময় আছে বলে অনেকে রঞ্জি খেলার কথা ভাবছে। দেখতে হবে সকলে ফিট রয়েছে কি না। নির্বাচক হিসাবে আমরা চাই, সুযোগ পেলে জাতীয় দলের ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট খেলুক। কারণ, তাতে শুধু তাদের খেলা ভাল হবে না, আমাদের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো আরও মজবুত হবে। ঘরোয়া ক্রিকেটারেরা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবে। তবে এরকম কোনও বাঁধাধরা নিয়ম করা হয়নি।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা ফিট বুমরাহ? মুখ খুললেন রোহিত-আগারকার

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...