Monday, April 6, 2026

শূন্যে উল্টো হয়ে ঝুলে রোলার কোস্টারের আরোহীরা!মারাত্মক কাণ্ড হায়দরাবাদে

Date:

Share post:

রোলার কোস্টারে (Roller Coaster) চড়ে আনন্দ করতে গিয়ে মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হতে হল আরোহীদের। হায়দরাবাদের ‘নুমাইশ’ প্রদর্শনী প্রাঙ্গণে গত ১৬ জানুয়ারির এক দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), যেখানে দেখা গেছে আচমকাই শূন্যে বিকল হয়ে গেছে এক রোলার কোস্টার। আরোহীরা কার্যত উল্টো হয়ে বিপদজনক ভাবে ঝুলছেন। অপরদিকে দিকে, বেশ কয়েক জন রোলার কোস্টারে চেপে সেটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটাগরিকরা।

এই প্রসঙ্গে প্রদর্শনী প্রাঙ্গণের এক কর্তা জানিয়েছেন যে রোলার কোস্টারটি পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছিল। সেইসময় যান্ত্রিক সমস্যার কারণে শূন্যে ঝুলে যায় রোলার কোস্টারটি। তবে আধঘণ্টা ধরে শূন্যে ঝুলে থাকার বিষয়টি অবশ্য তিনি মানতে চাননি। প্রদর্শনী প্রাঙ্গণের সেক্রেটারি সুরেন্দর রেড্ডি জানিয়েছেন ৫ মিনিটের মধ্যেই নাকি সব ঠিক হয়ে যায়। প্রযুক্তিবিদেরা দ্রুত ব্যাটারি প্রতিস্থাপন করায় আবার আগের মতো চলতে শুরু করে কোস্টার। যদিও সেই দাবি মানতে নারাজ নেটাগরিকদের একাংশ। ভাইরাল ভিডিও সামনে আসায় প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...