Saturday, April 4, 2026

পুলিশি তলব আটকাতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা

Date:

Share post:

আরজি কর-আন্দোলন যুক্ত ছিলেন জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া। তার পুলিশি তলব আটকাতে মামলা দায়ের হল হাইকোর্টে । মামলাকারীর দাবি, ডাক্তারিতে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে প্র্যাকটিস করছেন এই দাবি ভিত্তিহীন। বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী, প্রায় ৩০ জন পুলিশ আসফাকুল্লার বাড়িতে তল্লাশি করে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। যদিও মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, গত বুধবার আসফাকুল্লাকে শোকজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আসফাকুল্লাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তার কাকদ্বীপের বাড়িতে হানা দেয় বিধাননগরের পুলিশ। সোমবার আসফাকুল্লাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়।

আসফাকুল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামতনু নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সেখানে বিধাননগর পুলিশের একটি দল যায়। বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় তারা। আসফাকুল্লার পরিবারের অভিযোগ, কোনও রকম নোটিশ না-দিয়েই এসেছিল পুলিশ। কেন তারা এসেছিল, সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি। পরে বিষয়টি নিয়ে আসফাকুল্লা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, যে হেতু আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলাম, তাই পুলিশ- প্রশাসন আমাকে ভয় দেখাচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...