Saturday, June 20, 2026

তিন জেলা সফর শেষ করেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

সোমবার তিন জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সোমবারই হবে মন্ত্রিসভার বৈঠক।

আজ সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর কর্মসূচি রয়েছে মালদহে। মালদহের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। এই তিন জেলায় প্রশাসনিক কর্মসূচির জন্য সোমবার রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে প্রশাসনিক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তিন জেলা সফর সেরে সপ্তাহান্তে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরেই মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।
লোকসভা ভোটের পর প্রথম মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে এবারই প্রথম বহরমপুর থেকে সংসদে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধি। সেই আঙ্গিকে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর তাৎপর্যপূর্ণ। তাই মুর্শিদাবাদের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী রাজনৈতিক বার্তা দেন, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। তারপর মালদাহে এক সপ্তাহের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। এদিকে মালদহ সফরের তাৎপর্য রয়েছে আলাদা করে। আলিপুরদুয়ার সফরও উল্লেখযোগ্য। কারণ এবারই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল। এই তিন সফর শেষ করে মন্ত্রিসভার বৈঠকও সে অর্থে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- পুলিশি তলব আটকাতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা

 

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...