Saturday, June 20, 2026

কাঁথিতে অনুষ্ঠানে নাচানাচি করার সময় যুবক খুন !

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যুবক খুন। এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধারালো অস্ত্রের কোপ মারার পর অভিযুক্ত যুবক ক্লাবের উপরের ঘরে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল । নাচানাচি করার সময় এক যুবককে হঠাৎ গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আরেক যুবক। মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক(২৫) নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসার পর তার মৃত্যু হয়। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস। কাঁথির পাঁচ নম্বর ওয়ার্ডের খড়্গ চন্ডী শ্মশানের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে।মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। ব়্যাফ, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...