Friday, June 12, 2026

বিচারব্যবস্থাকে ধন্যবাদ: সর্বোচ্চ বিচারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

আর জি কর মামলায় দীর্ঘ পাঁচমাসের পরে বিচার পাবেন নির্যাতিতা তরুণী চিকিৎসক। এই মামলায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। তদন্ত সিবিআইয়ের (CBI) হাতে যাওয়ার পরেও কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সাজা ঘোষণার আগে এই মামলায় সর্বোচ্চ বিচার চাইলেন অভিযুক্ত সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে পথে নামা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার গোটা রাজ্যের নজর শিয়ালদহ আদালতে (Sealdah Court), যেখানে সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে সরব সমাজের সবস্তর, সব শ্রেণির মানুষ। ঠিক তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, ফাঁসির (capital punishment) দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম। সবাই করেছে। এটা বিচারকদের উপর নির্ভর করে, এবং কীভাবে কেস সাজানো হয়েছে তার উপর।

সেই সঙ্গে এই ধরনের জঘন্য অপরাধীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি তুলে ধরেন, আমরা পরপর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের পুলিশ (West Bengal Police) ৫৪ দিনেও করেছে। আমরা প্রত্যেকটাই ৫৩-৫৪ দিনে করেছি।

আর জি কর মামলায় বিচারব্যবস্থার ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিচারকরা (Judges) একটু সময় নেয়। কারণ তাদের বিচার দেখতে হয়। বিচার ব্যবস্থাকেও আমি ধন্যবাদ (thanks) জানাই। আমাদের তদন্তকারী দলকেও সময় দেওয়া হয়। এই কেসেও আমরা বিচার চাই সর্বোচ্চ (capital judgement)।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...