Monday, March 16, 2026

অল্প সময়েই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী: প্রস্তুত হেলিপ্যাড, নিরাপত্তা

Date:

Share post:

দুপুরেই উত্তরের তিন জেলার প্রশাসনিক কর্মসূচি পরিদর্শন ও পরিষেবা প্রদানের (public distribution) জন্য রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে দুপুর ১টা নাগাদ হবে প্রশাসনিক জনসভা (administrative public programme)। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড (helipad)। শনিবার হেলিকপ্টার নামা-ওঠার মহড়াও হয়ে গিয়েছে। প্রোটোকল (protocol) মেনে মোতায়েন হয়েছে পুলিশ ও সিসিটিভি।

মুর্শিদাবাদ, মালদহ (Maldah) ও আলিপুরদুয়ার (Alipurduar) জুড়ে একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সভার আগে বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক সেরে রেখেছেন। বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা সভাস্থল পরিদর্শন করেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। সেখানকার প্যারেড গ্রাউন্ড (Parade Ground) এবং সুভাষিণী চা-বাগানের (Subhashini tea estate) মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও প্রস্তুতি চলছে।

এবারের কর্মসূচিতে তিন জেলায় প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে (Chief Minister) স্বাগত জানাতে প্রস্তুতিও সেরে রেখেছে জেলা প্রশাসন। নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর জেলা ও পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ ও মালদহের প্রশাসনিক সভার পর আলিপুরদুয়ারে জোড়া সভা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভার কথা আছে। সুভাষিণী চা-বাগানে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কড়া টক্কর দেওয়ার পর মাদারিহাটে উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। সেই নিরিখে মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলা সফরের বিশেষ রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...