Tuesday, March 31, 2026

প্রেমিককে বিষ খাইয়ে খুন: কেরালায় প্রেমিকাকে ফাঁসির সাজা

Date:

Share post:

বিয়ে ঠিক হয়েছিল সেনা আধিকারিকের (Army officer) সঙ্গে। কিন্তু প্রেমিক সম্পর্ক শেষ করতে রাজি ছিল না। তাই আয়ুর্বদিক বিষ দিয়ে প্রেমিককে হত্যা করেছিল প্রেমিককে। সেই অপরাধে প্রেমিকাকে ফাঁসির সাজা দিল কেরালার (Kerala) নিম্ন আদালত। কেরালার ত্রিবান্দ্রমের (Tribandrum) ঘটনায় দুবছর পরে সাজা ঘোষণায় খুশি মৃত তরুণের পরিবার।

কেরালার শ্রিনিলায়মের বাসিন্দা গ্রিসমার (Greeshma) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সারণ রাজের (Sharon Raj)। ২০২২ সালে গ্রিসমার সঙ্গে বিয়ে ঠিক হয় এক সেনা আধিকারিকের। তখন সারণের সঙ্গে সম্পর্ক ছেদ করার দাবি জানায় সে। কিন্তু সারণ রাজি ছিল না। এরপর ১৪ অক্টোবর নিজের বাড়িতে সারণকে ডাকে গ্রিসমা। সেখানে আয়ুর্বেদিক কাশায়ম (Kashayam) দিয়ে একটি তরল কাপিক (kapiq) খেতে দেয় সে সারণকে। এর ১১ দিন পরে মাল্টিপল অর্গান ফেইলিওর (multi organ failure) হয়ে মৃত্যু হয় সারণের।

সুস্থ সবল ছেলের মাত্র ১১ দিনে শেষ হয়ে যাওয়ায় সন্দেহ হয় পরিবারের। গ্রিসমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই মামলায় পারিপার্শ্বিক, ডিজিটাল ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পেশ করা হয়। মামলায় গত সপ্তাহে গ্রিসমা ও তার কাকাকে দোষী সাব্যস্ত করে কেরালার নেয়াট্টিনকারা অতিরিক্ত জেলা দায়রা আদালত।

অবশেষে সোমবার এই মামলায় ২৪ বছরের গ্রিসমাকে ফাঁসির সাজা (capital punishment) শোনানো হয়। তার কাকা নির্মলকুমারন নায়ারকে তিন বছরের কারাদণ্ড শোনানো হয়। তবে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয় গ্রিসমার মাকে।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...