Monday, April 6, 2026

বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞা কী? আর জি কর-মামলার সাজা ঘোষণার পরে প্রশ্ন নির্ভয়ার বাবার

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণার সময় শিয়ালদহ আদালতের বিচারক জানান, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়! সেই কারনেই অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হল না। আর এর পরেই প্রশ্ন তুললেন আর এক কন্যাহারা বাবা। তাঁর প্রশ্ন, তাহলে বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞাটা ঠিক কী? ঠিক কী ঘটলে বলা হয় বিরলতম? এই প্রশ্ন তুলে সরব হলেন তুললেন নির্ভয়ার বাবা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পরে নৃশংস অত্যাচার করা হয়েছিল যে নির্ভয়ার উপরে। ৬ দুষ্কৃতীর লালসা ও নৃশংসতার শিকার হয়ে ২৯ ডিসেম্বর প্রাণ হারিয়েছিলেন ওই তরুণী। ওই ঘটনায় ফাঁসির সাজা হয়েছিল ৪ দুষ্কৃতীর। সেই নির্ভয়ার বাবা মনে করছেন সঞ্জয়েরও ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। যা ঘটল তা দেশের পক্ষে আদৌ ভাল নয়। সমাজের পক্ষে-তো নয়ই। নির্ভয়ার বাবা মনে করেন, বিচারকের উচিত বিরল থেকে বিরলতম ঘটনার প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে সুনির্দিষ্ট গাইড লাইন লেখা।

আরও পড়ুন- দিল্লি ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি! লখিমপুর খেরির ঘটনার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...