Friday, June 26, 2026

শুধু ভোট এলেই বৈষম্যের রাজনীতি! গঙ্গাভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গায় যখন ভিটে-মাটি তলিয়ে যায়, ঘর-বাড়ি ভেসে যায়, ফিরেও তাকায় না কেন্দ্র? ওরা শুধু ভোট এলেই বৈষম্যের রাজনীতি করে। সোমবার মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউশনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে গঙ্গাভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কেন্দ্র না করলে রাজ্য একাই করবে। গঙ্গাভাঙন রোধে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন ৬২ কোটি টাকা প্রদান করা হল।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেড় হাজার হেক্টর জায়গা জুড়ে মন্দির, মসজিদ, আমবাগান, চাষের জমি— সব গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি কিন্তু তারাও কোনও গুরুত্ব দেয়নি। শুধু ভোটের সময় হিন্দু-মুসলিম রাজনীতি করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই-বোনের ভাগাভাগি করতে আসে। কিন্তু গঙ্গায় যখন ঘর বাড়ি ভেসে যায় তখন তাকিয়ে দেখে না। বন্যা হলেও তাকিয়ে দেখে না। মুখ্যমন্ত্রী বলেন, ভাঙন রোধে একটা পরিকল্পনা ছিল কেন্দ্রের। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর তারা কিছু করে না। আমাদের টাকা দিয়ে কাজ করতে হয়। ওরা শুধু আমাদের টাকা আটকে রাখে। শুধু বঞ্চনাই প্রাপ্তি হয় বাংলার।

আরও পড়ুন- গোয়ালপোখরের পুলিশ ‘হামলা’র ঘটনায় ধৃত সাহায্যকারী মাস্টারমাইন্ড আব্দুল হোসেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...