Friday, June 26, 2026

দিল্লি ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি! লখিমপুর খেরির ঘটনার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে ৫ জন কৃষক হত্যার দায়ে অভিযুক্ত আশিস মিশ্র ঘটনার সাক্ষীদের প্রভাবিত করেছেন কি না, তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে হবে যোগীরাজ্যের পুলিশকে। সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র।

অভিযোগ, ২০২১ সালের অক্টোবরে লখিমপুর খেরিতে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারী কৃষকদের উপরে হামলা করেছিল আশিস মিশ্রর দলবল। অভিযোগ, ওই সময়েই কৃষকদের গাড়ি চাপা দেন আশিস মিশ্র। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই মামলাতেই বেশ কিছু দিন জেল খাটেন আশিস। এর পরে সুপ্রিম কোর্টের অন্তবর্তী রায়ে জামিন পেয়ে জেলের বাইরে এসেই মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি,এই অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা।

আরও পড়ুন- গোয়ালপোখরের পুলিশ ‘হামলা’র ঘটনায় ধৃত সাহায্যকারী মাস্টারমাইন্ড আব্দুল হোসেন

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...