Tuesday, June 23, 2026

BSF-বাংলাদেশিদের মধ্যে বচসায় জড়াবেন না! সীমান্তের বাসিন্দাদের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সীমান্ত রক্ষার দায়িত্ব যে BSF-এর ওপারের সঙ্গে গোলমাল হলে তারা সামলাবে। স্থানীয়রা জড়াবেন না। মালদহের ইংরেজবাজারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পরামর্শ রাজ্যের প্রশাসনিক প্রধানের। মঙ্গলবার, একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে কড়া নজরদারির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি-র সঙ্গে সমানে ঝামেলা হচ্ছে BSF-এর। তাতে অনেক সময় জড়িয়ে পড়ছেন সীমান্ত সংলগ্ন এলাকার ভারতীয়রা। এবার তাঁদের বিশেষ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মালদহে তিনি বলেন, “ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে। কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ-এর। যদি এখানে কোনও অন্যায় হয় আমরা দেখে নেব। কিন্তু বিএসএফ-এর সঙ্গে ওদের বচসা হলে আপনারা সেখানে যাবেন না। পুলিশকে বলব, মাইকে ঘোষণা করে ভারতের লোকজনদের সেখান থেকে সরে আসতে বলবেন। বাদবাকি প্রশাসন দেখে নেবে।”

এর পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি, একদিন হয়ত আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কোনও সমাজবিরোধী বা জঙ্গি যাতে কারও বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে। কোনও সমাজবিরোধী যেন এখানে ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে তা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

আগেও BSF নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তাঁরাই অনুপ্রবেশ করাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিহার, ঝাড়খড, বাংলাদেশের বর্ডার এই মালদহ। ফলে প্রশাসনকে সতর্ক থাকতে হবে অনেক বেশি। কেউ কোনও গুন্ডামি যেন না করতে পারে।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...