Tuesday, March 31, 2026

ভারতে ঢুকে পড়া  আদুরে হস্তিনী ‘চন্দ্রতারা’র মালিক নিয়ে বিতর্ক, মামলা আদালতে

Date:

Share post:

আদুরে হস্তিনী ‘চন্দ্রতারা’ নিজেই বাংলাদেশের সীমান্ত ডিঙিয়ে ঢুকে পড়েছে ভারতে। এমনিতেই এখন দু’দেশের রাজনীতিক সম্পর্ক মধুর নয়। ফলে হস্তিনীর আসল মালিক কে, তাই নিয়ে ঘনিয়েছে বিবাদ, বেধেছে বিতর্ক। বিষয়টা গড়িয়েছে আদালত পর্যন্ত।ঘটনাস্থল ত্রিপুরার ঊনকোটি।

বাংলাদেশ তরফে দাবি, ২০২৪ এর ১১ সেপ্টেম্বর এই ঊনকোটির সীমান্ত লাগোয়া একটি গ্রামে কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসে হাতিটি। স্বভাবে শান্ত। দামাল নয় মোটেও। তাই তাকে নিজেদের বাসায় রাখার দায়িত্ব নেয় দুই গ্রামবাসী।

বাংলাদেশের আতিকুর হাতির সঙ্গে তার ছবি, আধিকারের প্রমাণপত্র সহ যাবতীয় নথির এক কপি পেশ করেন বিএসএফের হাতে। আরেক কপি পাঠিয়ে দেন ত্রিপুরার বন দফতরের কাছে। কিন্তু, ত্রিপুরার দুই গ্রামবাসীও একই ধরনের প্রমাণ, নথি তাদের তরফে পেশ করেছেন। ফলে বিষয়টি ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। স্থানীয় আদালত দু’পক্ষের বক্তব্য শুনবে। আজ, মঙ্গলবার জানা যাবে আদরিণী চন্দ্রতারার মালিক আসলে কে। আদালতের দিকে তাকিয়ে সবাই।

_

_

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...