Thursday, April 2, 2026

হু হু করে কমছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা, ধাক্কা বেজিংয়ের অর্থনীতিতেও

Date:

Share post:

চিনে লাগাতার কমছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা। ব্যাটারিচালিত ইঞ্জিনের কথা শুনলেই নাক সিঁটকোচ্ছেন একটা বড় অংশ। ফলে বড়সড় সঙ্কটের মুখে চিনের গাড়ি নির্মাণশিল্প। এর ফলে বেশ খানিকটা ধাক্কা খেয়েছে বেজিঙের অর্থনীতি। এই ইস্যুতে ড্রাগন-সরকারেরও বাড়ছে চিন্তা।

‘চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন’ (সিপিসিএ) দাবি করেছে , চলতি বছরের প্রথম ১২ দিনে পুরোপুরি বৈদ্যুতিন এবং হাইব্রিড মডেলের গাড়ি বিক্রির সূচক ২০২৪ সালের ডিসেম্বরের নিরিখে ৫০ শতাংশ কমে গিয়েছে।

প্রসঙ্গত, দু’ধরনের বৈদ্যুতিন গাড়ি উৎপাদন করে চিন। একটি হল, পুরোপুরি ব্যাটারিচালিত ইঞ্জিনের চারচাকা। আরেকটি হল, ব্যাটারি এবং জ্বালানি দু’ভাবেই চালানো যায় এমন গাড়ি। এগুলিরই পোশাকি নাম হাইব্রিড মডেল। দ্বিতীয় শ্রেণির এই গাড়ির চাহিদা বরাবরই বেশি ছিল বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাগুলির সংগঠন।

‘চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন’-এর তথ্য অনুযায়ী, এ বছরে জানুয়ারির প্রথম ১২ দিনে সম্পূর্ণ ব্যাটারিচালিত এবং হাইব্রিড মডেলের গাড়ি বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে ২.০৬ লক্ষ। কিন্তু গত বছর এই ধরনের গাড়ি বিক্রিতে ৪২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। নতুন বছরের গোড়াতেই সূচক নিম্নমুখী হওয়ায় কপালে ভাঁজ চিনের গাড়ি নির্মাণশিল্পের কর্তাদের।

এই সংকট সামাল দিতে ২০২৪ এর জুলাই মাসে বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ করে চিনের শি জিনপিং সরকার। ফলে প্রতিটি ইভিতে ২০ হাজার ইয়েন বা ২,৭২৯ ডলার করে ছাড় পাচ্ছিলেন ক্রেতারা। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটি প্রায় ২.৩৬ লক্ষ টাকা। চলতি বছরে কিভাবে সংকটের মোকাবিলা করবে তা নিয়েই চিন্তিত চিন সরকার।

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...